বুধবার ৪ নভেম্বর ২০২৬

মদন মোহনে ছাত্রলীগকর্মী খুনের আসামি প্রণজিত রিমান্ডে

remandসিলেটে মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মী আবদুল আলী হত্যা মামলার আসামি প্রণজিত দাশকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম এ রিমান্ড আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, প্রণজিতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- প্রণজিত দাশ, আঙ্গুর মিয়া, রাজীব, মাসুদ ও তাকবীর। এদের মধ্যে প্রণজিত ও আঙ্গুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে বুধবার সকালে ছুরিকাহত হন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন