বুধবার ৪ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় উপজেলা প্রকল্প কর্মকর্তা নিহত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইউনুস (পিআইও) নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন তার অফিস সহকারী বিজয় বাবু।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের প্রধান ডাকঘরের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইউনুস ও তার অফিস সহকারী বিজয় বাবু দুপুরের খাবার খেয়ে মটরসাইকেল যোগে অফিসে ফিরছিলেন। এসময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের ধাক্কা দিলে ইউনুস ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় বিজয় বাবুকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন