বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেরপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

শেরপুরের নকলা উপজেলায় একটি চালবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর-নকলা সড়কের চিতলিয়া এলাকায়।

নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার দয়ারপাড় গ্রামের ছেলে জালাল উদ্দিন (৫৫)ও তার স্ত্রী রাশেদা বেগম (৪৬)।

স্থানীয়রা জানায়, একটি বেপরোয়া গতির চালবোঝাই ট্রাক শেরপুর-নকলা সড়কের চিতলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই অটোরিকশার আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন