বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ

1439419182-500x307বাংলাদেশ ২ ও ভারত ১। বাংলাদেশের জন্য এ জয় শুধু জয় নয়; প্রতিশোধও। কারণ ২০১৩ সালের এই আসরে বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়েছিল ২-০ গোলে। তাই এবার নিজেদেরে মাটিতে ভারতকে হারিয়ে সেই প্রতিশোধ নিল বাংলাদেশ।

এ জয়ের ফলে সিলেটে চলমান সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের দল।

এ ম্যাচের আগে দুই দলই ‘এ’ গ্রুপ থেকে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে। তবে ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধের একটি সুযোগ করে দিয়েছিল। আর এ সুযোগ হাতছাড়া করেনি কোচ গোলাম জিলানীর শিষ্যরা। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়লো লাল-সবুজের জার্সিধারীরা

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ছিল বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটির ৩৪ মিনিটে অধিনায়ক শাওনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (১-০)। ডি বক্সের মধ্যে বল পেয়ে বাম পায়ের জোরালো শটে লক্ষ্য ভেদ করেন শাওন। তার গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতায় ফেরে ভারত। ৪৮ মিনিটে রহিম আলী গোল করে সফরকারীদের সমতায় ফেরায় (১-১)। ৮৪ মিনিটে নিজেদের ডি বক্সের মধ্যে ফাউল করে ভারত। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মো. আতিকুজ্জামান (২-১)। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ার ফলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

আরও পড়ুন