বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় শোক দিবসে ৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ

154_gallery_1_15_33409জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সারা দেশে সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসহ জেলা, উপজেলা হাসপাতালে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়।

আদেশে ওইদিন সরকারি ছুটি থাকলেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডারদের উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেয়ারও আদেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন