বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

RAJSHAHIরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শুক্রবার পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর একটি গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুরে ও অপরটি শিবসাগর গ্রামে।

নিহতরা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শিবসাগর গ্রামের নাজমুল হকের ছেলে রিফাত হোসেন (১২) ও বারুইপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১০)। এর মধ্যে নাহিদ হোসেন ৫ম শ্রেণির ছাত্র ও রিফাত ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খাঁন জানান, নাহিদ হোসেন উপজেলার সারাংপুর গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে গিয়ে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী সদর দমকল বাহিনীর একটি ডুবুরি ইউনিট গিয়ে নদী থেকে নাহিদের মরদেহ উদ্ধার করে।

এদিকে, গোদাগাড়ী পৌরসভার শিবসাগর গ্রামের শিশু রিফাত হোসেন শুক্রবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করছিল। এসময় পুকুরপাড়ে অন্য দুই শিশুকে ঝাঁপ দিতে দেখে সেও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু পুকুরপাড়ে বাড়ি খেয়ে রিফাতের মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

তবে পৃথক এ ঘটনায় পরিবারের ইচ্ছায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়নি বলে জানান ওসি।

আরও পড়ুন