ব্রাজিলের মুখোশ পরা একদল বন্দুকধারী একটি বারে ঢুকে গুলি করে ১৯ জনকে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দেশটির বাণিজ্যিক কেন্দ্র ও জনবহুল শহর সাও পাওলোয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ গুলির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মুখোশ পরা একদল বন্দুকধারী একটি বারে ঢুকে উপস্থিতদের মধ্যে কে কে আগে অপরাধ করেছে জানতে চায়। যারা স্বীকার করেছে, তাদেরকেই হত্যা করেছে দুর্বৃত্তরা।
এদিকে, বৃহস্পতিবার রাতের ঘটনার সঙ্গে সম্প্রতি সাও পাওলোর আশেপাশের এলাকাগুলোয় অন্যান্য সহিংস ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।


