বুধবার ৪ নভেম্বর ২০২৬

শোক দিবসের শ্রদ্ধা: প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন

PM Sheikh Hasina_Newsworldbdপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করতে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা হয়।

এ বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, পরিস্কার-পরিচ্ছন্নের কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিল্পু স্থানে উড়ছে কালো পতাকা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব-পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন