বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী

jkkkkশোক দিবসের প্রথম প্রহরে দেশের বিভিন্ন জেলায় পালন হয়েছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন।

রাজশাহী: রাজশাহীতে গতকাল সন্ধ্যার পর থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন সর্বস্তরের নেতা কর্মীরা। পরে রাত ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা।

বরিশাল: শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল আওয়ামী লীগের নেতারা। এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুছসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন