স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালে যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল, সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বলেছেন, ১৫ অাগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে। জনগণকে সতর্ক থাকতে হবে।
শনিবার জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এআহ্বান জানান তিনি।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর বনানী কবরস্থানে যান আশরাফসহ আওয়ামী লীগের নেতারা।


