বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর খুনীরা নতুন করে ষড়যন্ত্র করছে: রসিক মেয়র

রসিক-মেয়রবাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণিত করতে বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, তারাই আবার নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। বলেছেন, এদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনা বাংলা প্রতিষ্ঠার লক্ষে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখি, সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক দেশে রূপান্তর সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে।

শনিবার রসিক অডিটরিয়ামে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা সিটি কাউন্সিলর হাফিজা খাতুন এবং জাফরিন ইসলাম রীপা, সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর ইদ্রিস আলী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান তপু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম সরওয়ার মীর্জা। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর পায়রা চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপর প্রামান্যচিত্র প্রদর্শন, আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ নির্মিতকরণ, সকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী ও এক মিনিট নিরাবতা পালন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ।

আরও পড়ুন