বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৭০তম জন্মদিনে ৫টি কেক কাটলেন খালেদা জিয়া। যদিও অন্যান্য বছরের মতো ১৫ আগস্ট প্রথম প্রহরে (১৪ আগস্ট রাত বারোটার পর) এবার কেক কাটেননি তিনি। এর পরিবর্তে ১৫ আগস্ট রাত সোয়া নয়টায় গুলশান কার্যালয়ে তিনি কেক কাটেন।
৫টি কেক নিয়ে যায় বিএনপি কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও মহানগর বিএনপি।
দেখা গেছে, গুলশান কার্যালয়ের নিচতলায় কনফারেন্স রুমে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর বিএনপি ও ছাত্রদল এই আয়োজন অংশ নেয়।
এছাড়া বিকেল ৫টার দিকে জাতীয়তাবাদী মহিলা দল তাদের কেকটি নিজেরাই কেটে নেন। অন্যান্যবার অবশ্য মহিলা দলের কেক ১৫ আগস্ট প্রথম প্রহরেই কাটতেন খালেদা জিয়া।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


