ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির গুরুতর অসুস্থতার খবর শুনে শনিবার সন্ধ্যায় টেলিফোন করে প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোটবোন শেখ রেহানা। এসময় তারা শুভ্রার আশু রোগমুক্তি কামনা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফোন কলটি করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রায় ২০ মিনিট দুই বোন প্রণব মুখার্জির সাথে কথা বলেন ও তার স্ত্রী শুভ্রা মুখার্জির আশুরোগ মুক্তি কামনা করেন।
প্রেসসচিব জানান, আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ্রা মুখার্জির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রণব মুখার্জি এসময় বাংলাদেশের জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, এরমধ্যে তিনি ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছেন এবং এর উল্যেখযোগ্য দিকগুলো বিভিন্ন সময়ই উদ্ধৃত করেন।


