কলকাতায় ভারতের প্রথম ও একমাত্র মোম জাদুঘরে (মাদার্স ওয়াক্স মিউজিয়াম) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার ১৪ আগস্ট প্রতিকৃতিটি স্থাপিত হয়।
ভারত সফররত বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ শনিবার পশ্চিমবঙ্গ আবাসন অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান দেবাশীষ সেনের আমন্ত্রণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির শুভযাত্রায় অংশগ্রহণ করেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার উত্তর-পূর্বাংশে সল্টলেকের কোলঘেঁষে যে নূতন শহর গড়ে তুলছেন সেখানে গত বছর নভেম্বরে এ মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে।
লন্ডনের মাদাম তুশোর জাদুঘরের আদলে গড়ে তোলা এ জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, পরমহংস দেব, মান্না দে, মিঠুন চক্রবর্তী, জগদীশ চন্দ্র বসু, কপিল দেব, সৌরভ গাঙ্গুলী, কিশোর কুমার, লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন ও দিয়াগো ম্যারাদোনাসহ অনেকের প্রতিকৃতি রয়েছে।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


