পাইকারি বাজারে দাম কমেছে মসুর ডাল ও চালের। এছাড়াও সপ্তাহ ঘুরে স্থিতিশীল আছে অন্যান্য নিত্যপণ্যের বাজারও। গেল সপ্তাহে মসলার দাম কিছুটা বাড়লেও চলতি সপ্তাহে অপরিবর্তিত আছে। পেঁয়াজ, আলু আদা রসুনসহ সব ধরনের নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকারি বাজার অনেকটাই স্থিতিশীল আছে। বিক্রেতারা জানালেন, গেল সপ্তাহের তুলনায় দামেও খুব বেশি হেরফের হয়নি, বরং কিছু পণ্যের দাম কমেছে।
স্থিতিশীল আছে অন্যান্য নিত্যপণ্যের দরও। কয়েক দিনের ব্যবধানের দাম কমেছে মসুর ডাল এবং চিনি’র। গেল সপ্তাহে এলাচ, দারুচিনিসহ অন্যান্য মসলার দাম কিছুটা বাড়লেও তা এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে বলে জানালেন বিক্রেতারা।
সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও গেল সপ্তাহের তুলনায় পাম ওয়েলের দাম কিছুটা কমেছে বলেও জানালেন বিক্রেতারা। পাইকারি বাজারে পোলাও এর চাল বিক্রি হচ্ছে মান ভেদে ৫৮ থেকে ৬৬ টাকায়। এছাড়া অন্যান্য চাল বিক্রি হচ্ছে আগের দামেই।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নি্উজওয়ার্ল্ডবিডি ডটকম


