বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃদ্ধাশ্রমে যৌন নিগ্রহের দায়ে ব্রিটেনে আটক ভারতীয় নারী

Cristina-Shettyব্রিটেনের ডেভনের এক বৃদ্ধাশ্রমে একজন প্রৌঢ় ও দুই প্রৌঢ়ার উপর যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত এক যুবতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডিভনে। ক্রিস্টিনা শেঠি নামের ওই যুবতি বৃদ্ধাশ্রমটিতে আয়ার কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ডেভনের ওই বৃদ্ধাশ্রমে এক প্রৌঢ় ও দুই প্রৌঢ়ার দেখভালের দায়িত্ব ছিল ক্রিস্টিনার উপর। কিন্তু, দেখভালের নামে ওই বৃদ্ধ, বৃদ্ধাদের উপর যৌন নির্যাতন চালাত বছর ২৫-এর ওই যুবতি। নির্যাতিতরা প্রত্যেকেই স্মৃতিভ্রম (Dimentia) রোগে আক্রান্ত। তিনজনের মধ্যে ১০১ বছরের এক প্রৌঢ়াও ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ক্রিস্টিনার অত্যাচারে একজনের মৃত্যুও হয়েছে।

শুধু যৌন হেনস্থাই নয়, নির্যাতনের ভিডিও মোবাইলে তুলে বয়ফ্রেন্ডকেও পাঠাত ক্রিস্টিনা। আদালতে নিজের দোষ স্বীকারও করে নিয়েছে সে। এক ব্যক্তিকে কম্পিউটার বিক্রি করার সময় হার্ড ডিস্কে থাকা ওই নিগ্রহের ভিডিও সরাতে ভুলে গিয়েছিল ক্রিস্টিনা। তা সামনে আসার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওতে ক্রিস্টিনার হাতে নির্যাতিতা এক প্রৌঢ়াকে বলতে দেখা যাচ্ছে, “আমার সঙ্গে এসব কী করছ ?”

ক্রিস্টিনাকে আদালতে তোলা হলে বিচারক বলেনি, “তিনজন প্রবীণের দেখভালের দায়িত্ব ছিল তোমার উপর। আর তুমি তাঁদের সঙ্গে যা করেছ, তা ভয়ঙ্কর, অচিন্তনীয়। নিজের যৌন আকাঙ্খা পূরণে তাদের দুর্বলতার সুযোগ নিয়েছ তুমি।”

আরও পড়ুন