বুধবার ৪ নভেম্বর ২০২৬

মানুষ আমাকে এখনও বাসন্তী বলেই ডাকে: হেমা মালিনী

hema-এক সময়ের সাড়া জাগানো ব্লকবাস্টার ছবি ‘শোলে’৪০ বছরে পা রাখল। ‘শোলে’ নিয়ে নস্টালজিক ছবির নায়িকা হেমা মালিনী। ষাটোর্দ্ধ হেমা জানিয়েছেন, এখনও ‘শোলে’র স্মৃতি ভিড় করে আছে তাঁর মনে। অনুরাগীরা তাঁকে এখনও রূপোলি পর্দার ‘বাসন্তী’ বলেই ডাকেন।

‘শোলে’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে কিছুদিন আগে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার নিজের আবেগের কথা জানালেন ‘বাসন্তী’ও। তিনি জানিয়েছেন, ‘শোলে’র মত একটি ‘আইকনিক’ ছবির অংশ হতে পেরে তিনি গর্বিত। ‘শোলে’র মুক্তির প্রায় এক যুগ পরেও তাঁর চরিত্রটি এতটাই জনপ্রিয়, যে সর্বত্রই তাঁকে ‘বাসন্তী’ নামে ডাকেন সাধারণ মানুষ।

চরিত্রটির মতো সমান জনপ্রিয় রয়েছে তাঁর ডায়লগগুলিও। সেগুলির মধ্যে অন্যতম ‘ভাগ ধন্নো ভাগ’, ‘আজ তেরি বাসন্তী কি ইজ্জত কা সওয়াল হ্যায়’..এর মত উক্তি গুলি। এর সঙ্গে অবশ্যই মানুষের মনে দাগ কেটে গিয়েছে ‘হা যব তক হ্যায় জান’ এবং ‘হোলি কে দিন’-এর মতো গানের সঙ্গে তাঁর অসাধারণ পারফরম্যান্স।

আরও পড়ুন