বুধবার ৪ নভেম্বর ২০২৬

পেইন কিলারে বেশি পেইন…

Side-Effects-of-Painkillersদাঁতে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, সারা শরীরে ব্যথা ! আপনি কী ভাবে মুক্তি পাবেন এত ব্যথার হাত থেকে ? চটজলদি ব্যথা থেকে মুক্তি পেতে পেইন কিলারকে আগলে ধরেছেন ৷

শরীরে কোথাও একটু ব্যথা হল কী হল না, অমনি আপনি পট করে মুখে পুড়ে দিলেন একটা পেইন কিলার ৷ তবে বলে রাখি, ডাক্তারের পরামর্শ না নিয়ে হুটহাট পেইন কিলার খেলে তারও একটা কিলিং এফেক্ট থেকে যায় ৷ ঘুমের ওষুধের মতোই পেইন কিলারের হাজারও পার্শ্বপ্রতিক্রিয়া আপনাকে অসুস্থ করে তুলতে পারে ৷

দুমদাম পেইন কিলার খাওয়ার জন্য আপনার নামের আগে জ্ঞানপাপী বিশেষণটা বসানো হয়েছে ! আপনি একজন সেল্ফ সার্টিফায়েড ডাক্তার হয়ে উঠেছেন, তাই আসল ডাক্তারবাবুদের পরামর্শ কেয়ার করছেন না । কিন্তু বলে রাখি, সেদিন এক ডাক্তারবাবুই বললেন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথা বিনাশকারী ওষুধ খেলে কতখানি ক্ষতি হতে পারে । বেশি পেইন কিলার খেলে শরীরের জলের পরিমাণ কমে যায়। পা ফুলে ঢোল হয়। মুখেও পরে সাইড এফেক্টের ছাপ । চোখের চারপাশটা টোপলা হয়ে ফুলে যায় । আরও গুরুতর সমস্যাগুলোর মধ্যে গ্

যাসট্রিক আলসার, লিভারের সমস্যা, অ্যালার্জি ডানা বাঁধে অনায়াসে । এমনকী, নিয়েমিত পেইন কিলার খেলে কিডনি ফেলিওর হতে পারে। সুতরাং, সাবধানের মার নেই… খুব প্রয়োজন না হলে আর ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কখনওই পেইন কিলারের দিকে হাত বাড়াবেন না  ।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন