ঈদুল আজহার কারণে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে। পূর্বে নির্ধারিত আগামী ২ অক্টোবরের ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরের ১৮ তারিখ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বাসুদেব গাঙ্গুলি।
এর আগে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষাসংক্রান্ত এক সভায় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২ অক্টোবর নেওয়ার সিদ্ধান্ত হয়।


