ছেলের চিকিৎসার জন্য বুধবার সিঙ্গাপুর যাবেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অনেক দিন থেকেই মাশরাফি বিন মুর্তজা তার ছেলের অসুস্থতা নিয়ে চিন্তিত। বিশ্বকাপ চলাকালীন সময়ে ছেলে সাহেল অসুস্থ থাকায় দেশে ফিরে আসতে চেয়েছিলেন, পরে কিছুটা সুস্থ হওয়ায় আর ফিরে আসেননি। কিন্তু মাঝে মাঝেই সাহেল অসুস্থ হয়ে পড়ায় মাশরাফির চিন্তা কাটছিলোনা। তাই এবার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য সিঙ্গাপুর যাছেন। তিনি বলেন, ‘আল্লাহ চাইলে সিরিয়াস কিছুনা তবুও ভয় লাগে তাই একটু ডাক্তার দেখিয়ে আনি। বাবা হিসেবে মনের শান্তি।’
সে জন্য, ১৯ আগস্ট সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। ২১ তারিখ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ায় এবং মাশরাফির মা হজ্বে যাওয়ার কারণে যত দ্রুত সম্ভব ফিরে আসবেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


