বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাস্টমসে উচ্চমান সহকারী ৩৬ পদে লড়বেন ২৩,৪০০ প্রার্থী!

?????????????????????????????????????????????????????????
?????????????????????????????????????????????????????????

জাতীয় রাজস্ব বোর্ডের অধীন চট্টগ্রাম কাস্টমস হাউসে উচ্চমান সহকারী ৩৬ পদের জন্য ২৩ হাজার ৪০০ প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অর্থাৎ একটি পদের জন্য লড়াই করবেন ৬৫০ জন প্রার্থী। আগামী শুক্রবার নগরীর বিভিন্ন কলেজ কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়োগ কমিটি সূত্র তথ্যটি জানিয়েছে।

প্রায় এক বছর আগে তৃতীয় শ্রেণির এ পদে নিয়োগের জন্য বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুক্রবার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নগরীর চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন কলেজ, ওমর গণি এমইএস কলেজসহ বিভিন্ন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওইদিন রাত ১০টায় ফলাফল প্রকাশ করা হবে। পরদিন শনিবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ রেজাউল হক জানান, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ২৩ হাজার ৪০০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাস্টমস হাউসে মোট ৮১টি উচ্চমান সহকারী পদ রয়েছে। এরমধ্যে বর্তমানে কর্মরত আছে ৩৫জন। ৪৬টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটলেও নানা কারণে এসব পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

রাজস্ব আদায়ের ধারা অব্যাহত রাখতে এবং কাস্টমস হাউসকে গতিশীল করতে সাবেক তৎকালীন কমিশনার মাসুদ সাদিক উচ্চমান সহকারীসহ তৃতীয়-চতুর্থ শ্রেণির কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মঞ্জুরীকৃত পদ ১ হাজার ২৪৮টি। এরমধ্যে ৫৪১জন কর্মরত আছেন। ৭০৭টি পদ এখনো খালি রয়েছে।

প্রথম শ্রেণির ২১০ পদের মধ্যে ১১৮টি, দ্বিতীয় শ্রেণির ৪৯৭ পদের মধ্যে ২৯১টি, তৃতীয় শ্রেণির ৪২৩ পদের মধ্যে ২৫৪টি এবং চতুর্থ শ্রেণির ১১৮ পদের মধ্যে ৪৩টি পদ খালি রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ দুটি পদ রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সবচেয়ে বেশি সংকট রয়েছে। ১১৯ জন রাজস্ব কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন মাত্র ৪৮জন। ৪৮৭ সহকারী রাজস্ব কর্মকর্তা পদের বিপরীতে কাজ করছেন ২০৩ জন; বাকি ২৮৪ পদ খালি রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *