বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ পাবনার ঈশ্বরদী উপজেলায় মোফাজ্জল হোসেন ওরফে মফেজ্জল (৩২) নামে এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বাঁশেরবাদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোফাজ্জল উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গণি সরদারের ছেলে।
খবরটির সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়াসহ ছয় মামলার পলাতক আসামি মোফাজ্জল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যম জেলহাজতে পাঠানো হয়েছে।


