রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজা মিয়াকে হত্যার অন্যতম অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব এক মোবাইল এসএমএসে এ তথ্য জানায়।
মোবাইল চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগের গণকটুলীর কিশোর রাজা মিয়াকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে বলেছে অভিযোগ ছিলো থানা ছাত্রলীগের সভাপতি আরজুর বিরুদ্ধে। এলাকাবাসীর তথ্যমতে, সোমবার আরজুর বাসায় কিশোর রাজাকে বাঁশ দিয়ে পেটানো হয়। পরে রাজাকে ফেলে যাওয়া হয় তার বাসার সামনে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় মৃত্যু হয় রাজার।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


