বুধবার ৪ নভেম্বর ২০২৬

শওকত মাহমুদ গ্রেফতারে কুমিল্লার ২ উপজেলায় হরতাল

Shawkatবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি অংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং ও ব্রাক্ষণপাড়ায় উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া জানান, মঙ্গলবার বিকেল ৩টায় পৃথকভাবে দুই উপজেলা বিএনপির পক্ষ থেকে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো একটি মামলায় মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন