বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ফুটবল দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

Bangladesh-SAFF-U-161439909সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পেনাল্টিতে ভারতকে ৪-২ গোলে পরাজিত করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপে অসামান্য বিজয়ের জন্য আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল ভবিষ্যতে বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন