স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দীন মোহাম্মদ নূরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার চুক্তির মেয়াদ বাড়িয়ে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক নূরুল হককে স্বাস্থ্য অধিদফতরের ডিজি হিসেবে নিয়োগ দেয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ওই বছরের ২৭ আগস্ট নূরুল হককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


