বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রবীর সিকদার ঘিরে ঘটনাগুলোর খটকাসমূহ

Sejul-ATN_Newsসেজুল হোসেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদার ফরিদপুর জেলা কারাগারে। সোমবার তাঁকে ফরিদপুর জেলা পুলিশ কোর্টে হাজির করে ১০ দিনের রিমান্ডও চায় পুলিশ। রিমান্ডে নিয়ে কি আদায় করতে চেয়েছিল কে জানে? প্রবীর কি কোনও খুনের মামলার আসামী। রাষ্ট্রবিরোধী কোনও কাজে সম্পৃক্ততা আছে? তিনি সরকার কিংবা আদালতের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর কিছু লিখেছেন?

• শুনলাম, আদালতে প্রবীর সিকদারের পক্ষে কোনও আইনজীবী দাঁড়াননি। ফরিদপুরের সব আইনজীবীরা কি একদিনের জন্য মাথা বেঁচে দিয়েছেন? আইনের প্যাচ বুঝি কম, মামলার আরজিতে বলা হলো, ‘ফেসবুক স্ট্যাটাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে প্রবীর সিকদার বলেন- তার মৃত্যু হলে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার দায়ী থাকবেন।’ এখানেতো মামলার বাদি ফরিদপুরের আওয়ামী লীগ নেতা এপিপি অ্যাডভোকেট স্বপনের নাম দেখছি না। পুরনো কোনো কিছুর প্রতিশোধের চান্স নিলেন নাকি?

• মামলাই যদি গ্রেফতারের কারণ হয় ডিএমপি পুলিশ কেন বললো, প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের নমুনা কি এই?

• প্রবীর সিকদারের গ্রেপ্তারের ঘটনায় ক্ষমতাসীন সরকার জড়িত নয় বলে দাবি করেছেন প্রবীর সিকদারের বড় ছেলে সুপ্রিয় সিকদার। তার দাবি ‘সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ক্ষমতালোভী কিছু লোক তার বাবার গ্রেপ্তারের পেছনে কলকাঠি নেড়েছে। আর তাদের পরিবার যে মুক্তিযুদ্ধের সময় ১৪ জন স্বজনকে হারিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সেটা জানেন। শুধু তাই না, প্রবীর সিকদারকে প্রধানমন্ত্রী খুব ভালো করে চেনেনও। ২০০১ সালে প্রবীর সিকদার দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকার সময় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ থেকে প্রবীর সিকদারের চিকিৎসা করিয়েছেন। এছাড়া ২০১৪ সালে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় সফরসঙ্গী হিসেবেও নিয়ে গিয়েছেন। ’ এই যদি হয় তাহলে একজন দেশপ্রেমিক-সাংবাদিকের আজ এ অবস্থা কেন?

খটকাসমূহ
• ফেসুবকে কি লিখলে সেটা মামলা হওযার উপযুক্ত হয়?
• কি টাইপ মামলায় রিমান্ড চাইতে হয়?
• ফরিদুপরের আইনজীবীরা একযোগে সিদ্ধান্ত নিয়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে গেলেন?
আইনজীবী সমিতির নীতিমালায় এইসব লেখা আছে? বিবেক-বোধ এর কথা বাদই দিলাম।
• কারো লেখায় (সেটা যদি মানহানিকরও হয়) আমি সংশ্লিষ্ট না থাকলেও আমি কি তার বিরুদ্ধে মামলা করতে পারবো?
• মুক্তিযুদ্ধের সময় ১৪ জন স্বজন হারানো সাংবাদিককে এই টানাহ্যাচড়ায় স্বাধীনতার স্বপক্ষের দাবিদার আওয়ামীলীগ সরকার এর বক্তব্য কি?

সেজুল হোসেন: এটিএন নিউজে কর্মরত সাংবাদিক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *