বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সন্ত্রাসীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার’

kamalস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সন্ত্রাসী যে দলেরই হোক, তাকে ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, সরকার। তাই সরকারি দলের নাম ভাঙিয়ে যারাই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে।

বন্দুক যুদ্ধে একই রাতে দুই ছাত্রলীগ কর্মী মারা যাওয়ার ঘটনা নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বুধবার সোনারগাঁ হোটেলে ডিএফআইডি এবং গিজ আয়োজিত বিচার ব্যবস্থা নিয়ে সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের ছাড় না দেয়ার বিষয়ে আগেই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর হাজারীবাগে এবং মাগুরায় র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সোমবার রাতে মারা যান হাজারীবাগ ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া এবং মাগুরা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ওরফে আজিবর শেখ। এরপরের রাতে কুষ্টিয়ায় ডিবি পুলিশের বন্দুক যুদ্ধে মারা যান যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার আসামী জাকির হোসেন।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন। তিনি বলেন, সুশাসন ও আইনের শাসনই সবাইকে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তবে বিচারিক প্রক্রিয়ায় যে প্রতিবন্ধকতা গুলো রয়েছে তা দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন