বুধবার ৪ নভেম্বর ২০২৬

অভিজিৎ-অনন্ত হত্যায় আটক তিন ‘জঙ্গি’ ৭ দিনের রিমান্ডে

3 killarমুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ ও অনন্ত বিজয় দাস হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।  এই আসামিরা হলেন- মো. তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী মিঠু (২৮) ও আমিনুল মল্লিক (৩৫)।

এই তিন আনসারুল্লাহ সদস্যকে বুধবার হাকিম আদালতে হাজির করে অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফজলুর রহমান রিমান্ডের আবেদনে বলেন, হত্যাকাণ্ডে আর কারা অংশ নিয়েছিল, কাদের ইন্ধনে ও অর্থায়নে এ অপরাধ ঘটেছে তা জানতে এবং হত্যায় ব্যবহূত অস্ত্র উদ্ধারের জন্য তিন আসমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় তৌহিদুর রহমানের আইনজীবী এ এল এম কামাল উদ্দিন হাফেজ রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন