বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহত

bsfভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র নির্যাতনে শফিকুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নওগাঁ জেলার সাপাহার কলমুডাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, ভোরে একদল ব্যবসায়ী ভারত থেকে গরু আনার সময় বালুর ঘাট বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসলেও শফিকুল বিএসএফ’র হাতে ধরা পড়ে। পরে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে ফেলে যায় তারা। সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন ১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল হাসান।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন