বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার দুই আবেদনের আদেশ রোববার

Kkaleda-120131113094808বিচারিক আদালত থেকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার নথি তলব এবং ২০০৮ সালে দুদকের দেয়া অব্যাহতি পত্র তলব করতে খালেদা জিয়ার করা আবেদনের ওপর আগামী ২৩ আগস্ট রোববার আদেশ দেয়া হবে।

বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিষয়টির ওপর শুনানি শেষে আদেশ দেয়ার জন্য বুধবার এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
ব্যারিস্টার রাগীব রউফ সাংবাদিকদের এ কথা জানান।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাৎ করার অভিযোগ এনে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ওই বছরের ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলাটি বাতিল চেয়ে ওই বছরই হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আবেদনের প্রেক্ষিতে একই বছরের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। মামলাটি বাতিল প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। ওই রুলের বর্তমানে হাইকোর্টে শুনানি চলছে। এ অবস্থায় মামলার নথি তলব চেয়ে গতকাল মঙ্গলবার আবেদন করা হয়।

আরও পড়ুন