বুধবার ৪ নভেম্বর ২০২৬

গণপিটুনিতে চাঁপাইনবাবগঞ্জে ৪ ডাকাত নিহত

chapai--mapচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণপিটুনিতে চার ডাকাত সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় ডাকাতদের বহনকারী ভ্যানচালক রুবেলকে (২৫) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রহনপুর-ভোলাহাট সড়কের মহানন্দা নদীর মকরমপুর ব্রিজে ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। সে রাব্বানী (৩৫)। আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি মির্জাপুর গ্রামের কালু মিয়ার ছেলে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, সন্ধ্যায় বোয়ালিয়ার দিক থেকে একটি ভ্যানগাড়ীতে করে তারা যাচ্ছিলেন। এ সময় রহনপুর-ভোলাহাট সড়কের মহানন্দা ব্রিজের উপর পৌঁছলে এলাকাবাসী তাদের গতিবিধি দেখে সন্দেহ করে। পরে তারা অস্ত্র চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধরে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাব্বানী । অজ্ঞাত তিনজনকে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সকরা তাদের মৃত বলে জানান। নিহতরা সকলেই সড়ক ডাকাতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন