বুধবার ৪ নভেম্বর ২০২৬

অভিনয়ে ফিরছেন তিন্নি

tinni--atressশ্রাবস্তী দত্ত তিন্নি, মডেল ও অভিনেত্রী। রিয়ালিটি শোর মাধ্যমে প্রথম সারির সুন্দরী খেতাব পাওয়া এই মডেল অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকেই তার গ্ল্যামার, মেধা, যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রমে খুব কম সময়ে কেড়েছেন দর্শকদের নজর। এরপর একের পর এক নাটক, টেলিফিল্মস অার বিজ্ঞাপনে অভিনয় করে বনে যান জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় করেছেন বড়পর্দাতেও। তার একটি ছবিও মুক্তি পায়। এরপর অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সাথে ঘর বাঁধেন তিন্নি। কিন্তু সে ঘর বেশি দিন ঠিকেনি। এক সন্তান হওয়ার পরই হয় বিচ্ছেদ। এ নিয়ে পুরো মিডিয়াপাড়ায় হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এরপর হঠাৎ করেই সবকিছুকে বিদায় জানিয়ে অনেকটা নিখোঁজের মতোই আছেন তিনি। তবে আবারও কাজে ফিরছেন তিন্নি। একথা তিনি নিজেই বলেছেন। তিন্নি বলেন, আবারও কাজে ফিরবো। অনেকদিন এমন পরিকল্পনা করছি। কিন্তু যেহেতু মাঝে বড় একটা বিরতি, তাই ভালো কোনো কাজের অপেক্ষায় আছি।

আরও পড়ুন