বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক জড়িত’

sheik selim২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত। আর এ কারণেই খালেদা জিয়া বিদেশে পালাতে চাইছেন। বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

বুধবার বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে ঢাকা উত্তর যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, ঢাকা উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

আরও পড়ুন