বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান বাংলাদেশে আসছে

„y„y„yw„yশেখ জামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে  খেলতে বাংলাদেশে আসছে কলকাতার প্রধান দুটি ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। শুধু কলকাতাই নয, ভারতের জাতীয় লীগে এ দুটি ক্লাব প্রতিবছরই শিরোপা দৌড়ে থাকে। কলকাতা লিগের পর আই লিগ শুরু হতে প্রায় দু’মাস বাকি। এরই মাঝে তারা ঢাকা আসবেন। আট দলের এই টুর্নামেন্টে  ঢাকার তিন ক্লাব শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মোহমেডান, ঢাকা আবাহনী ছাড়াও মলদ্বীপ, নেপাল আর শ্রীলঙ্কার একটা করে টিম খেলবে।

মোহনবাগান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, খেলবে। তাদের অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘এআইএফএফ মারফত আমাদের কাছে অনুরোধ এসেছে। আমরা যাচ্ছি।’’ ইস্টবেঙ্গল সম্মতি দিলেও কিছু শর্তও দিয়েছে। লাল-হলুদের অন্যচেম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘আমরা জানিয়ে দিয়েছি আইএফএ ছাড়লে এবং আমাদের শর্ত মানলে খেলব।’

নিজস্ব প্রতিবেদক,ঢাকা ও কলকাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন