গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ জেলার ৯টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের দীর্ঘ প্রতীক্ষিত আসমত আলী খান সেতুসহ চারটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তিনি সিলেট, পটুয়াখালী, কক্সবাজার, সুনামগঞ্জ ও গাইবান্ধা জেলায় একটি করে ব্রিজ উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে। তিনি বলেন, দেশে দক্ষিণ অঞ্চল বেশি অবহেলিত হয়ে আছে। এর উন্নয়ন প্রয়োজন।
সূত্র জানায়, মাদারীপুরের চারটি ব্রিজ উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী সিলেট জেলায় নবনির্মিত গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চান্দেরপুর ব্রিজ উদ্বোধন করেন।
এ ছাড়াও পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল ব্রিজ, কক্সবাজারের চকোরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে বেতাখালী ব্রিজ, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর ব্রিজ এবং গাইবান্ধা জেলার গাইবান্দা-নকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বরদহ ব্রিজ উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


