বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতায় হস্তশিল্প মেলা বাংলাদেশের গ্রাসরুটের

Kolkata_Grassroots_Newsworldbdকলকাতায় পাঁচ দিনব্যাপী হস্তশিল্প ও পর্যটন মেলায় বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। কলকাতার কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মিলনায়তনে বুধবার ১৯ আগস্ট থেকে এ মেলা শুরু হয়েছে।

গ্রাসরুটের হিমাংশু মিত্র জানান, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু এই মেলার উদ্বোধন করেন। এতে পশ্চিমবঙ্গের ৪৫টি হস্তশিল্প ও পর্যটন সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

বাংলাদেশের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এবং পশ্চিমবঙ্গের শিবপুর জন্মভূমি সেবা ও ভারত-বাংলাদেশ কালচারাল সেন্টার যৌথভাবে মেলাটির আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটন দপ্তর।

মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও সিলেটের মণিপুরি তাঁত শাড়ির পসরা সাজিয়ে বসেছে। সেই সঙ্গে তারা ফরিদপুরের লুঙ্গিসহ বিভিন্ন জেলা তৈরি হওয়া হস্ত ও কুটির শিল্পজাত পণ্যসামগ্রী প্রদর্শন করছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলোও নানা ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্য এবং পর্যটন সংক্রান্ত সেবাসমূহ প্রদর্শন করছে।

প্রসঙ্গত, তৃণমূল নারীদের নিয়ে কাজ করা গ্রাসরুটস এবছর নিউইয়র্কে হতে যাওয়া ফোবানা সম্মেলনে ফোবানা ২০১৫ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন