বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি অর্থায়ন প্রমাণ হলে ৩ আইনজীবীর সনদ বাতিল: মন্ত্রী

anisul_hoq_sm1_186021602জঙ্গি অর্থায়নে সম্পৃক্ততা প্রমাণ হলে অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আইনজীবীর সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, গত বছরের ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিন মাস যেভাবে তাণ্ডব চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা, তাতে ব্যর্থ হয়েই এরকম একটা ষড়যন্ত্র চালাতে চায়। কাজটা করা হয়তো কঠিন, কিন্তু তারা করবেন এমনটিই তাদের কাছে আশা করা যায়। এর চেয়ে ভাল তাদের কাছ থেকে আশা করা যায় না।

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগে ১৮ আগস্ট মঙ্গলবার রাতে বিএনপির সাবেক হুইপ এবং দলটির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেপ্তার করে র‌্যাব। এদের মধ্যে শাকিলা ফারজানা ও লিটন সুপ্রিম কোর্টের আইনজীবী।

গ্রেপ্তারের পর মামলা দায়ের করে এ তিন আইনজীবীকে ১৯ আগস্ট বুধবার আদালতে তোলা হয়। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় আইনজীবী হিসেবে তাদের প্রতি এমফেসিস (গুরুত্ব) না দিয়ে এমমফেসিস দেওয়া উচিত তারা কোন দলের কর্মী। যে ব্যারিস্টার ভদ্র মহিলা গ্রেপ্তার হলেন, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। এখন বিএনপির কোনো সাপোর্ট না থাকার কারণে তারা আগেও যা প্রকাশ্যে করছিলেন, এখন তা গোপনে করছেন। গোপনে জঙ্গি অর্থায়ন করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছেন।

তিন আইনজীবীর সনদ বাতিল করার বিধান রয়েছে কি-না জানতে চাইলে ক্ষমতাসীন দলের এই আইনমন্ত্রী বলেন, নিশ্চয় রয়েছে। আমাদের সংবিধানে একজন সংসদ সদস্যকে বাদ দেওয়ার সুযোগ আছে। সেভাবে বার কাউন্সিলেও একজন আইনজীবীর সনদ বাতিলের ব্যবস্থা রয়েছে। এরকম মামলা হলে সনদ বাতিল হবে তা লেখাই রয়েছে, তবে যদি অভিযোগ প্রমাণিত হয়।

আরও পড়ুন