বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাংনীতে দাওয়াখানা সিলগালা, কবিরাজের জেল-জরিমানা

Hakim_Mujiburওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই ইউনানী ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে গাংনী উপজেলা শহরের ‘হেকিমী দাওয়াখানা’ মালিক হেকিম মুজিবুর রহমানকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের থানার মোড় এলাকায় হেকিমী দাওয়াখানায় অভিযান চালানো হয়। এসময় তার দাওয়াখানা সিলগালা করে দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরা জানান, ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই ইউনানী ওষুধ প্রস্তুত ও বিক্রির অভিযোগে হেকিমী দাওয়াখানায় অভিযান চালিয়ে হেকিম মুজিবুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, নগদ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া হেকিম মুজিবর রহমানের বাড়ি ও দোকান থেকে বিপুল পরিমাণ ইউনানী ওষুধ জব্দ করা হয়েছে। দাওয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন