বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাউন্সিলর নিযামই রাজশাহীর ভারপ্রাপ্ত মেয়র

rajshahi-acting-mayor-_273131নিজাম-উল-আযীমের রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে নিযামের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমই থাকছেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখে দুই মাসের মধ্যে হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তি করতে আদেশ দিয়েছে।

নাশকতার অভিযোগে আনা মামলায় পুলিশের চার্জসিট দাখিরের পর রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় গত ১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে দায়িত্ব দিয়েছে। পরদিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন তিনি।

পরে রাজশাহীর বাসিন্দা নজরুল ইসলাম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিজাম উল আযীমের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট রুল জারি করে এবং তাকে দায়িত্বে দিয়ে ঘোষিত প্রজ্ঞাপনের ওপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয় আদালত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নিযাম উল আযীম আপিল বিভাগে আবেদন করলে চেম্বার জজ বিচারপতি হাইকোর্টের আাদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় সংগঠিত নাশকতা ঘটনায় রাজশাহীর বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় বিএনপি নেতা মেয়র বুলবুলের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দাখিলের পর গত ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আরও পড়ুন