বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে পাঁচশ টাকার ১শ জাল নোটসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এরা হলো- উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া উত্তর পাড়া গ্রামের রাসেল মন্ডল (৩০) ও একই গ্রামের রুবেল হোসেন (২২)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই চক্রের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ওই দুজ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় রুবেলের দেহ তল্লাশি করে পাঁচ শ টাকার ২০টি ও রাসেলের সপিং ব্যাগে তল্লাশি চালিয়ে আরো ৮০টি পাঁচ শ টাকার জাল নোটসহ মোট ৫০ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান।


