রাজধানীর কারওয়ান বাজারে বাগের ভাস্কর্য ভেঙ্গে পড়ে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তি রাতে ভাস্কর্যটির পাশে ভ্যানের উপর ঘুমচ্ছিলেন। রাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টির কারণে সার্ক ফোয়ারের মোড়ে তৈরি করা বাঘের ভাস্কর্য দুটির একটি ভেঙে পড়ে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ওই দুই ব্যক্তি ভাস্কর্যের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ক্রেন নিয়ে এসে স্থানীয়দের সহায়তায় ভাস্কর্যের নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।


