বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ কর্মী নিহত

crosfifeগাজীপুরের দক্ষিণ সালনায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইদুর রহমান (৩৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। সাইদুর রাজধানীর বাড্ডার একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।  তবে পরিবারের দাবি, তিনি এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

নিহত সাইদুর রহমান (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার মো. জৈবতুল্লার ছেলে। তিনি থাকতেন ঢাকার দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, তিন হত্যা মামলার আসামি সাইদুরকে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়। পরে তার বক্তব্য অনুযায়ী সালনা এলাকা থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন