বুধবার ৪ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

bristiরাজধানীতে গত দুদিন সকাল থেকে কখনও থেমে থেমে, কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও প্রবল বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় রাজধানীর ব্যস্ততম প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলিতে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বৃহস্পতিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কখনো থেমে থেমে, কখনোবা টানা বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে।

রাজধানীর শান্তিনগর, মালিবাগ, আগারগাঁও, মিরপুর, যাত্রাবাড়িসহ বেশকিছু এলাকা ও মহাসড়কে বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা। অপরিকল্পিত নগরায়নে পানি জমার সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে বলছেন নগর পরিকল্পনাবিদরা।এ নিয়ে পথচারী আলম বলেন, বৃষ্টির দিনে বৃষ্টি হবে। এটাই স্বাভাবিক। কিন্তু পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, জরাজীর্ণ রাস্তার সংস্কার না হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জনদুর্ভোগ চরমে ওঠে।

এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নে পানি জমার সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে। এছাড়া প্রতিবছর কার্পেটিং করায় অধিকাংশ সড়ক স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু হচ্ছে। আর বসত এলাকা নিচু হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার অন্যতম কারণ হিসাবে রাজধানীর অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা দায়ী। আর পরিকল্পিত নগর ব্যবস্থা নিশ্চিত করা না গেলে রাজধানীবাসীর দুর্দশা আরো বাড়বে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।

আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিমের মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি চলছে।

নিজস্ব প্রতিবেদেক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন