বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ধর্ষককে গণধোলাই

Rape_মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সোহেল মিয়া (২৪) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে ঢাকার পাশে সাভারের আশুলিয়ার টেঙ্গুরী এলাকার স্থানীয় রহমানের ভাড়া বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে টেঙ্গুরীর স্থানীয় কোনাপাড়া দারুল উলুম মাদ্রাসার পঞ্চশ শ্রেণির ওই ছাত্রীকে (১১) নিজ ভাড়া বাড়ির একটি রুমে পানি খাওয়ার নামে ডেকে নেন টাইলস মিস্ত্রী সোহেল। পরে রুমের দরজা বন্ধ করে ওই ছাত্রীর হাত পা বেধে তাকে ধর্ষণ করে সোহেল। বাসায় ফিরে ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানান ছাত্রী।

বিষয়টি টের পেয়ে সোহেল কৌশলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে টেঙ্গুরী থেকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ এর কাছে হস্তান্তর করেন।

পরে তিনি শুক্রবার সকালে সোহেলকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার থানার তদন্ত (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন