বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় বেড়াতে আসা তরুণীকে ধর্ষণ

Rape_dddবন্ধুর সঙ্গে ঢাকায় এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া  গেছে। ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

তেজগাঁও থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকার তেজগাঁও রেললাইন এলাকার একটি বস্তি থেকে ১৩ বছর বয়সী  মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়েটি বলেছে, তার বন্ধু আল আমিনই তাকে ধর্ষণ করেছে।

বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে সেই বন্ধুর সঙ্গে ঢাকায় আসে মেয়েটি। প্রথমে তারা কমলাপুরে যায়। সেখান থেকে কীভাবে তেজগাঁও এল সেসব বিষয়ে সে ঠিকঠাক কিছু বলতে পারছে না।

ধর্ষণের পর আল আমিন পালিয়ে গেছে বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় মামলা হবে জানিয়ে ওসি বলেন, তারা মেয়েটির পরিবারের সঙ্গে  যোগাযোগ করছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন