রুমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঢাকার সবুজবাগ পূর্ব বাসাবোর ১১৯ নম্বর বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ওই বাসার গৃহকর্তা ও রুমা আক্তারের ফুফাতো ভাই এ্যাডভোকেট একরামুল হক জানান, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিন-চার বছর ধরে রুমা আক্তার তার বাসায় থাকত এবং বাসের কাজে সাহায্য করত। শুক্রবার বিকেল ৫টায় ছেলে ইমদাদুল হক (১৮) তাকে ফোন করে জানায়, রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি বাসায় গিয়ে সন্ধ্যা ৬টার দিকে রুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, সন্দেহজনক হওয়ায় বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়েছে। বর্তমানে লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


