বলিউডের তামাম অভিনেত্রীরা ইয়োগায় মেতেছেন, তা আমরা সবাই জানি। এবার সেই তালিকায় নাম জুড়ল সানি লিওনের। মুম্বইয়ের একটি নামজাদা হোটেলে সানির ওয়ার্ক আউটের শুটিং করা হয়। এর নাম দেওয়া হয় “সুপার হট সানি মর্নিং”। এই ওয়ার্ক আউটে সানিকে নতুন রূপে দেখা যাচ্ছে।
জানা গেছে, সানি লিয়নের হেল্থ গুরু মিকা মেহতার নির্দেশেই এই ভিডিও তৈরি করেন সানি। ইয়োগা সম্পর্কে বলতে গিয়ে সানি লিয়ন জানিয়েছেন, “১ ঘণ্টা যোগা করলেই ভরপুর এনার্জি মিলবে।” শুধু তাই নয়, সানি বলেছেন, “প্রতিদিন সময় করে করলে স্বাস্থ্য ভালো থাকে। ক্যান্সার, ডায়াবেটিজ় ও ওবেসিটি শরীরকে গ্রাস করতে পারে না।”
পলিমেট্রিক্স তাঁর যোগার একটি পার্ট বলে সানি জানিয়েছেন।
এদিকে নিজের একটি ‘ডাবস্ম্যাশ’ পোস্ট করেছেন সানি লিওন। অনুরাগীদের জন্য এবার একটু হট কেক ডাবস্ম্যাশ বানিয়েছেন তিনি। তাঁর নতুন এই ডাবস্ম্যাশটি কিন্তু যৌনতায় একটু আধটু সুড়সুড়ি দেবে। এই ডাবস্ম্যাশ ভিডিও নিজেই শেয়ার করেছেন সানি লিওন।
ফেসবুকে সানি তাঁর এই নতুন ডাবস্ম্যাশটি শেয়ার করেছেন। সানির সঙ্গে ভিডিওতে রয়েছেন গৌরব গেরা। ভিডিওতে দেখা গেছে, সানি শপ কিপার গৌরবকে চকোলেট দিতে বলেন। কিন্তু, গৌরব সানির ডায়েটিংয়ের জন্য চকোলেট দিতে চান না। তার বদলে দেন অন্য কিছু!
হলিউডের হিট অ্যানিমেটেড মুভি “মিনিয়নস”এর চরিত্রদের নকল করে ভিডিওটি শুট করেছেন বলিউডের বেবি ডল। এটি টুইটারেও জানিয়ে সানি বলেছেন, “প্রথম ডাবস্ম্যাশ। পরেরবার আরও ভালো করব।”
বিনোদন ডেস্ক


