বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিয়ে বিচ্ছেদে প্রভার অভিযোগ: স্বামী পুরুষত্বহীন!

prvvজীবনের তৃতীয় পুরুষ ও দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রভা আর থাকছেন না এটা পুরনো খবর। কিন্তু সেই স্বামী শান্তর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য প্রভা সেই চিরায়ত অভিযোগকেই সামনে আনছেন বলে জানা গেছে। শান্ত পুরুষত্বহীন- এই কথাকেই আমলে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন প্রভা। যা এরই মধ্যে তিনি গণমাধ্যমকে বলেছেনও।

প্রভার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আসলে প্রভা চাইছেন তার অভিনয় জীবনকে আরও সামনে নিয়ে যেতে। স্বামী শান্তর সঙ্গে সংসারে তাতে বাধা পড়ছে। এই কারণে আইনী প্রক্রিয়ায় কিভাবে বিবাহ বিচ্ছেদ করা যায় তা খতিয়ে দেখছেন।

নানা কারণে আলোচিত ও সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে। বেশ কিছুদিন যাবৎ আলাদা বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত। বিশেষ সূত্র ও প্রভার বরাত দিয়ে এখবর নিশ্চিত করেছে একটি সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যমটি জানায়, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।

প্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’

তিনি আরো বলেন, শান্ত আসলে কোন পুরুষের মধ্যেই পড়ে না। সারারাত ইয়াবা আর মদ নিয়েই পড়ে থাকে। রাত হলেও সে বেহুস থাকে। স্ত্রী হিসেবে তার কাছ থেকে আদর সোহাগ কিছুই পাইনি।

অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই ২০১২ সালের ২য় বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা-শান্ত।

আরও পড়ুন