বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মতপ্রকাশের নামে ধর্মে আঘাত করা যাবে না’

shohidmanar6_banglanews24___613938234ব্লগার হত্যা যেমন মানা যায় না, তেমনি মত প্রকাশের নামে ধর্মে আঘাত করা যাবে না। এ মন্তব্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক প্রতিবাদ সভার বক্তাদের।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারী নির্যাতন, শিশুহত্যা ও সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা ও প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তারা।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাট্যজন রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. সারওয়ার আলী, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, বাংলাদেশে মুক্তবুদ্ধির চর্চার কোনো সুযোগ নেই। এটা কেন হবে? প্রবীর সিকদারের মত মুক্তমনা লেখক-সাংবাদিক কেন জেলে যাবেন? ব্লগারদের যেভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে এমন কিছু করবেন না, যেটা স্বাধীনতার সীমা ছাড়িয়ে যায়। মুক্তমতের নামে এমন কিছু করবেন না, যা বিভিন্ন ধর্মের লোকদের আঘাত করে, আহত করে।

তিনি বলেন, অর্থনৈতিক বিবেচনায় দেশ উন্নতর হচ্ছে একথা সত্য। কিন্তু হতাশার বিষয় হলো, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক অবক্ষয়। একটা বাচ্চাকে পিটিয়ে মারা হচ্ছে, পাশেরজন উল্লাস করছে। ছবি তুলছে। প্রতিহত করছে না। এসবকে রুখতে হলে কেবল সরকার ও প্রশাসনের দিকে না তাকিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন